জল জমে বেহাল স্কুল চত্বর, জঙ্গলে ঢেকেছে প্রাথমিক স্কুল ও আইসিডিএস কেন্দ্র; আতঙ্কে পড়ুয়া ও অভিভাবকরা



জল জমে বেহাল স্কুল চত্বর, জঙ্গলে ঢেকেছে প্রাথমিক স্কুল ও আইসিডিএস কেন্দ্র; আতঙ্কে পড়ুয়া ও অভিভাবকরা

রঘুনাথগঞ্জ: রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকের জরুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মথুরাপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয় ও আইসিডিএস কেন্দ্রের সামনে দীর্ঘদিন ধরে জল জমে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন পড়ুয়া, অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকারা। বর্ষার জেরে স্কুলের প্রবেশপথ কার্যত কাদাজল ও জলাবদ্ধতায় ঢেকে গেছে। প্রতিদিন শিশুদের সেই জল পেরিয়েই স্কুলে যেতে হচ্ছে।


শুধু জলাবদ্ধতাই নয়, স্কুল চত্বর ও আশপাশের এলাকা আগাছা ও জঙ্গলে ভরে গেছে। ফলে সাপ-খোপসহ বিষাক্ত প্রাণীর আতঙ্কে দিন কাটাচ্ছেন পড়ুয়া ও অভিভাবকরা। স্থানীয়দের অভিযোগ, একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও এখনও পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা বা জল নিষ্কাশনের কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।


গ্রামবাসীদের দাবি, দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা করে স্কুল চত্বর পরিষ্কার করা হোক, যাতে ছোট ছোট শিশুদের নিরাপদ পরিবেশে পড়াশোনা নিশ্চিত করা যায়। এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url